ঘিওরে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : “স্বেচ্ছায় করব রক্তদান- ঝরবে না আর একটি প্রাণ” এই প্রতিপাদ্যে মানিকগঞ্জের ঘিওরে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ও ডোনার সংগ্রহ
কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার সিংজুরী বিণা পানি সমাজ কল্যাণ সমিতির মাঠে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করেন সিংজুরী স্বেচ্ছাসেবী ব্ল্যাড সোসাইটি।
মানিকগঞ্জ ল্যাব এইড প্যাথলজী ও সিংজুরী ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় কর্মসূচিতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকার ৪ শতাধিক মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা এবং স্বেচ্ছা রক্তদাতা সংগ্রহ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিংজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মোঃ আসাদুর রহমান মিঠু, সিংজুরী স্বেচ্ছাসেবী ব্ল্যাড সোসাইটির এডমিন ইয়াছিন আরাফাত লিখন, উদ্যোক্তা রুবেল খান, ল্যাব এইড প্যাথলজির ব্যবস্থাপনা পরিচালক মো: মনসুর আলম মিঠু, প্রশাসনিক কর্মকর্তা মো: রেহাজ উদ্দিন প্রমুখ।




