ঘিওরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেল ৪ শতাধিক রোগী

ঘিওর, মানিকগঞ্জ,প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওরে ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। শনিবার উপজেলার বানিয়াজুরী ইউপি মিলনায়তনে এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করেন সেবামূলক প্রতিষ্ঠান এসডিআই সমৃদ্ধি কর্মসূচি। ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও ১৪ জন স্বাস্থ্য সেবিকার সমন্বয়ে দিনব্যাপী বাত ব্যাথা, প্যারালাইসিস ও চোখের রোগীদের চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি সেবা গ্রহীতাদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস্ (এসডিআই) এর সমৃদ্ধি কর্মসূচির আওতায় এ স্বাস্থ্য ক্যাম্পের সহায়ক ছিলেন, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ)। চিকিৎসা প্রদান করেন, প্রফেসর ডা: মো: রেজাউল করিম, ডাঃ সানজিদা জামান, ডা: তারিকুল ইসলাম ও ১৪ জন স্বাস্থ্য সহকারী। এসডিআই’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল হকের সভাপতিত্বে স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন, ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান। পরিচালনা ও সঞ্চালনা করেন, সমৃদ্ধি কর্মসূচীর বানিয়াজুরী শাখার সমন্বয়কারী মোঃ শহীদ উল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন বানিয়াজুরী ইউপি চেয়াম্যান এসআর আনসারী বিল্টু, ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক মোখতারুজ্জামান বাবু, আয়োজক সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক মো: হুমায়ুন কবির, শাখা ব্যবস্থাপক মো: নজরুল ইসলাম, ইউপি সদস্য মিঠুন আনসারী, আব্দুল কুদ্দুস প্রমুখ।



