slider

ঘিওরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলার শ্রীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
রবিবার অভিভাবকদের স্বতঃফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সুষ্টুভাবে এই কমিটি গঠন হয়। কমিটিতে দাতা সদস্য শঙ্কর প্রসাদ বসু মজুমদার সভাপতি পদে ও করজনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী নুরুল ইসলাম সহ সভাপতি পদে নির্বাচিত হন। ১১ সদস্য বিশিষ্ট এই ম্যানেজিং কমিটির বাকী সদস্য পদ ইতিপূর্বে মনোনীত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় বড়টিয়া ইউপি চেয়ারম্যান শামসুল হক মোল্লা রওশন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার (কুস্তা ক্লাস্টার) মোঃ নায়েব আলী, বড়টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবুল হোসাইন, শ্রীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা খানম, সাংবাদিক বি এম খোরশেদ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button