slider

ঘিওরে বিএনপির অবস্থান কর্মসূচি

ঘিওর, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার মুক্তি, বিদুৎ, গ্যাসসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ও আওয়ামী লীগের দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি।

আজ শনিবার বিকেল ৩ টার দিকে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশত নেতা-কর্মী অংশ নেন।

ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামানের সভাপতিত্বে ও এডভোকেট ওয়াজেদ আলী মিষ্টারের সঞ্চালনায় উক্ত কর্মসূচিত নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত ও মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও বিএনপির প্রয়াত মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ড. খোন্দকার আকবর হোসেন বাবলু। উপজেলা বিএনপি ও সকল অংগ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীদের অংশগ্রহণে আরো উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সভাপতি তোজাম্মেল হক তোজা, ঘিওর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুন ভুঁইয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন, যুবদলের যুগ্ম আহবায়ক এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ, জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার তুহিন, ঘিওর উপজেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান, সদস্য-সচিব ছানোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি তানভীর আহমেদ সবুজ সহ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button