slider

ঘিওরে বাড়ি যেয়ে বিনামূল্যে জন্ম-মৃত্য নিবন্ধন

আব্দুর রাজ্জাক,মানিকগঞ্জ : “জন্ম নিবন্ধন একবার, বিড়ম্বনা নয় বার বার”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওরে শূণ্য থেকে ৪৫ দিনের শিশুদের বিনামুল্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে ঘিওর সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে উপজেলার কুঠিবাড়ি এলাকায় এ ক্যাম্পেইন উদ্বোধন উদ্বোধন করেন ঘিওর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল। এসময় ইউপির পক্ষ থেকে পূর্বের নিবন্ধন তথ্য সংগ্রহ করা প্রায় ৩ শতাধিক নিবন্ধন সনদ বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ঘিওর ইউপির ২ নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম, সংরক্ষিত নারী সদস্য নাহিদা আক্তার, সদস্য লাভলু বেপারী, উপজেলা যুবলীগ নেতা সোহান বেপারী প্রমুখ।
ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী ঘিওর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে গ্রাম পুলিশের মাধ্যমে শূণ্য থেকে ৪৫দিনের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে শিশুর জন্ম-মৃত্যু নিবন্ধন করা হবে। উক্ত নিবন্ধনকারীদের ইউনিয়নের পক্ষ থেকে উপহার প্রদান করা হবে।
তিনি আরো বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই জন্ম ও মৃত্য নিবন্ধন না করলে আর্থিক ও সরকারি বেসরকারি সেবা থেকে বঞ্চিত হবে ইউনিয়নবাসী৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button