slider

ঘিওরে বাসের চাকায়পিষ্ট মোটরসাইকেল আরোহী নিহত

ঘিওর, মানিকগঞ্জ প্রতিনিধি : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ড সংলগ্ন সালওয়া টেক্সটাইল এলাকায় বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইকেল আরোহী নিহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক হৃদয় খান (২৩) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বহডড়াবাড়ি তালুকনগর এলাকার মজলিস খানের ছেলে।

ঘিওর থানার ওসি আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে দশটার দিকে পাটুরিয়াগামী দিগন্ত পরিবহনের সাথে মানিকগঞ্জ গামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় মোটরসাইকেলটি বাসের ভিতরে ইঞ্জিনের সাথে ঢুকে যায়। ঘটনাস্থলেই মারা যান হৃদয় খান। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button