ঘিওরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ
সোহেল রানা,ঘিওর মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২২ ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ঘিওর ইউনিয়নের ১১টি প্রাথমিক বিদ্যালয় এ খেলায় অংশগ্রহণ করে। ঘিওর সদর ইউনিয়নের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল (অনুর্দ্ধ-১২) খেলায় ২নং মাইলাগী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও ৬৭নং ঘিওর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ হয় এবং বঙ্গমাতা বেগম ফজিতুন্নেসা মুজিব গোল্ডকাপ খেলায় ১নং কুস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও ঘিওর উত্তরপাড়া আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ হয়। বৃহস্পতিবার বিকালে ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ঘিওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হামিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী কোমলমতি শিশুদের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি কর্মকর্তা মোঃ সাজ্জাকুর রহমান, ঘিওর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইকরামুল ইসলাম খবীর, ৪৪নং ঘিওর সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আক্তার প্রমুখ। এ সময় ঘিওর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী ইকবাল বাহার শামীম, ঘিওর উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পদক সালাউদ্দিন সজল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।




