slider
ঘিওরে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : ঘিওর উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম
জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে জাতির জনকের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন, ঘিওর উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন । শোভাযাত্রা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও কেক কাটা হয।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোহছেন উদ্দিন, ওসি মোঃ আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল আলীম মিয়া মিন্টু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজীজ, ডেপুটি কমান্ডার কে এম সিদ্দিক আলীসহ আরো অনেকে।
—




