ঘিওরে প্রবীণ অধিকার সুরক্ষায় কর্মশালা

“প্রবীণদের জন্য চাই প্রত্যাশিত জীবন” এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওরে প্রবীণ অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক প্রচারাভিযান অংশ গ্রহন মূলক বিনিময় অভিজ্ঞতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার হেল্প এজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় এবং ইউরোপিয়ান ইউনিয়নের আর্থীক সহায়তায় উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারী উন্নয়ন গবেষনা সংস্থা বারসিক কর্মশালাটি আয়োজন করে। অনুষ্ঠানে সাংস্কৃতিক দল তাদের নিজ নিজ এলাকার প্রবীণদের জীবনবোধ, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা প্রাপ্তি থেকে বঞ্চিত থাকার কথা, প্রবীণ নীতিমালা ও পিতা-মাতা ভরণ-পোষণ আইন বিষয়ক সচেতনতার বার্তা ভাব-বৈঠকী, বিচ্ছেদী, বাউল গান নিয়ে আলোচনা করেন।
প্রবীণদের অধিকার সুরক্ষা বিষয়ক এ আলোচনা সভায় অধ্যাপক অজয় কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা খন্দকার। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জ্যোৎ¯œা শিকদার ,সহকারী কমিশনার (ভ’মি) সুমনা আল মজিদ,মুক্তিযোদ্ধা মোঃ মনছুর উদ্দিন, বারসিক মানিকগঞ্জ রির্সোস সেন্টার জেলা সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম, মিডিয়া এন্ড ক্যাম্পেইন অফিসার শুকুফে ইসলাম,সোশ্যাল মোবিলাইজেশন অফিসার মাসুদুর রহমান প্রমুখ।




