slider

ঘিওরে প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
উপজেলা আনসার ভিডিপির উদ্যোগে সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 
ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনসার ভিডিপির জেলা সহকারী কমান্ড্যান্ট এস এম রায়হান হেলাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোহছেন উদ্দিন, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) জাকির হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফাতেমা আক্তার, ঘিওর সদর ইউনিয়ন ভিডিপি দলনেতা মোঃ শাহ আলম প্রমুখ।
পরে আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মধ্যে বাইসাইকেলসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button