slider

ঘিওরে ধলেশ্বরী নদী ভাঙ্গন রোধে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

ঘিওর, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর নদীর উত্তর পাড়ে তীব্র ভাঙ্গন রোধে মানববন্ধন করা হয়েছে। উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে সোমবার সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। “নদী কেটে সরল কর, নদী ভাঙ্গন রোধ কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঘিওর সরকারি কলেজের পেছনের ধলেশ্বরী নদীতে জেগে থাকা চর কেটে সরলী করণের মাধ্যমে নদীর বাঁক সোজা করে ভাঙ্গনের কবল থেকে বসত ভিটা ও আবাদী জমি রক্ষার দাবীতে মানববন্ধন করা হয়। গত দুই সপ্তাহ আগে থেকে ঘিওর সরকারি কলেজের পেছনে ধলেশ^রী নদীর উত্তর পাড় এলাকায় তীব্র ভাঙ্গন শুরু হয়েছে। এতে ঘিওর ইউনিয়নের সীমানা পেরিয়ে পয়লা ইউনিয়নের সীমানায় ঢুকে পড়েছে নদী। বহু ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। কায়েকটি বাড়ি হুমকির মুখে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ করা হলে নদী এতো বিশাল আকৃতি ধারণ করতে পারতো না বলে বক্তারা তাদের বক্তব্যে জানান। বক্তারা বলেন, মূল নদীর বুকে চর জেগে থাকার করণে নদীর গতি পথ উত্তর দিকে সরে গিয়ে মানুষের ঘরবাড়ি ও ফসলী জমি ভাঙ্গনের কবলে পড়েছে। এছাড়াও তীরবর্তী আরো বহু শত শত বিঘা ফসলী জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে। নদীর বুকে জেগে থাকা চর কেটে সরলী করণ করা হলে ভাঙ্গন রোধ করা সম্ভব হবে। এ মানববন্ধনে বক্তব্য রাখেন, পয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ হারুন-অর-রশিদ, ঘিওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম (টুটুল), অবসরপ্রাপ্ত বিডিআর (জে.সি.ও) কাজী আব্দুল জলিল, অবসরপ্রাপ্ত বিজিবি (জে.সি.ও) আবু সাঈদ, অবসরপ্রাপ্ত আর্মি সদস্য মোঃ ফারুক হোসেন, কাজী আল-আমিন মোঃ হাছান সহ আরো অনেকে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হামিদুর রহমানের হাতে স্মারকলিপি পেশ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button