slider

ঘিওরে দেড়শ বছরের শিবমেলা শুরু

আব্দুর রাজ্জাক, ঘিওর, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে দেড়শ বছরের ঐতিহ্য বহন করা শিব চতুর্দশী মেলা শুরু হয়েছে। উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের শিব মন্দির এলাকার আজ শনিবার বিকেলে থেকে শুরু হয়ে চলবে রবিবার রাত পর্যন্ত।

সনাতন ধর্মাবলম্বীদের পূণ্যস্থানখ্যাত মেলায় শত শত মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছে এলাকা। হরেক রকমের দেশীয় পণ্যের পাশাপাশি বিভিন্ন রকমের মালামালের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। আর এসব পণ্য কিনতে ভিড় করছেন ক্রেতা। এ ছাড়াও শিশুদের নানা রকমের বিনোদনের ব্যবস্থাও রয়েছে।

স্থানীয়রা জানান, প্রতি বছর এ মেলায় মঠমন্দিরে পূজা-অর্চনাসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে মেলায় আসা পুণ্যার্থী নর-নারীরা।

ঘিওর থেকে আসা কৃষ্ণা সাহা বলেন, শিব দর্শনের জন্য মেলায় এসেছি। শিব ঠাকুর দর্শন করলে মনের আশা পূরণ হয়। এখানে এসে অনেক ভালো লাগছে।

মাটির তৈজসপত্র বিক্রেতা নগেন পাল বলেন পূর্ব পুরুষদের আমল থেকেই এই মেলায় মাটির তৈজসপত্র বিক্রি করছি।

মেলার অন্যতম উপদেষ্টা বাসন্তী চক্রবর্তী বলেন, প্রায় দেড়শত বছর পূর্বে (১২৮০ বাংলা) সালে বালিয়াটি থেকে আসা জমিদার রামবাবু, কেদারবাবু, খোকা বাবুর আমলে পুকুর খনন উপলক্ষে বানিয়াজুরী শিব চালায় মন্দির স্থাপন করা হয়। এর পর থেকে মন্দিরে শিবপূজা ও মেলা চলে আসছে।

দর্শনার্থী সুবীর সরকার বলেন, এই মেলার মাধ্যমে অত্র এলাকায় বাংলার সংস্কৃতি টিকে আছে। আমারা সপরিবারে এই মেলা উপভোগ করছি।

মন্দির ও মেলা উদযাপন কমিটির সেবায়েত রুহিদাস চক্রবর্তী বলেন, ঐতিহ্যবাহী এই মেলায় দেশ বিদেশের পূনার্থীর আগমন ঘটতো। বর্তমানে মেলার আয়োজন ও ভক্তদের উপস্থিতি কিছুটা সংকুচিত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button