slider

ঘিওরে দুই মাংস বিক্রেতাকে অর্থদণ্ড

ঘিওর, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওর বাজারে প্রাণিসম্পদ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই করায় দুই ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।

শুক্রবার (১৯ মে) সকাল ১১ টার দিকে ঘিওর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ঘিওর বাজারে পৃথক দুইটি অভিযান পরিচালনা করা হয়। ঘিওর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: মোহছেন উদ্দিন এ অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানকালে ঘিওর বাজারের মোঃ রেজাউল করিমকে ৮ হাজার ও মোঃ কালাম শিকদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: পার্বতী পাল, ভেটেরিনারি সার্জন ডা: রাসেল আহমেদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button