slider

ঘিওরে তিরোধান উৎসবের সমাপ্তি

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জে ঘিওরে ১১দিন ব্যাপি তিরোধান উৎসব অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে।

আজ রোববার সকালে উপজেলার দুইশত বছরের ঐতিহ্যবাহী নিমতলা লোকনাথ কমপ্লেক্সে ১৩৩তম তিরোধান উৎসবের সমাপনী হয়।

মন্দির কমিটির সভাপতি নিরঞ্জন কুমার সাহার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।

এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মিয়া (পিপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম রাজা, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ হামিদুর রহমান আলাই, ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শচীন্দ্রনাথ মিত্র, সাধারন সম্পাদক সুব্রত কুমার শীল গোবিন্দ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button