Uncategorized

ঘিওরে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশ

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: সারাদেশে জঙ্গি হামলা, সন্ত্রাসবাদ, টার্গেট কিলিং ও গুপ্ত হত্যার বিরুদ্ধে মানিকগঞ্জের ঘিওরে গত মঙ্গলবার বিকেলে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান (হাবিব) ্এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্বা এ্যাড. গোলাম মহিউদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ আব্দুল মোমিম, আঃ খালেক বিএসসি, আওয়ামী লীগের সহ-সভাপতি ইকরামুল ইসলাম খবির, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার কে.এম সিদ্দিক আলী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ আলীম মিন্টু, জাসদের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শামছুল আলম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত (ময়না), শিক্ষিকা মমতাজ বেগম আরো উপস্থিত ছিলেন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,সন্ত্রাস ও জঙ্গিবাদ হচ্ছে দেশী-বিদেশী স্বার্থান্বেষী গোষ্ঠির ষড়যন্ত্রের অংশ। তাদের নীল নক্সা বাস্তবায়নের লক্ষ্যে ষড়যন্ত্রকারীরা পুরোহিতসহ সংখ্যালঘূ ও দেশী-বিদেশী নিরীহ লোকদের হত্যা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করে বক্তারা সকলকে স্ব-স্ব অবস্থান থেকে এ ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button