slider

ঘিওরে ছাত্রলীগের কমিটি গঠন

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়ন ছাত্রলীগের এক বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছ। এতে সভাপতি পদে মিজানুর রহমান ও দ্বীপজয় সরকার দিপুকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান রনি ও যুগ্ম আহবায়ক শুভ আহমেদ টোকন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গত মঙ্গলবার রাতে এ কমিটি প্রকাশ করা হয়।

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি বিপ্লব হোসেন রানা, শেখ মোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ পলাশ মিয়া, মোঃ নাঈম মিয়া, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শিহাব, শাকিবুল আলম, খন্দকার রাব্বি।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান রনি বলেন, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও নতুন নেতৃত্ব সৃষ্টির উদ্দেশ্যে ত্যাগী ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসীদের নিয়েই কমিটি গঠন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button