ঘিওরে গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সোহেল রানা, মানিকগঞ্জ : ২০০৪ সালের ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মানিকগঞ্জের ঘিওর উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন। সাধারণ সম্পাদক আব্দুল আলিম মিন্টু এর নেতৃত্বে এক বিশাল র্যালী নিয়ে বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে এক সমাবেশ করা হয়। সিনিয়র সহ-সভাপতি ইকরামুল ইসলাম খবীরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম মিন্টু, মহিলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহেলা, যুবলীগের সভাপতি বাবুল বেপারী ও সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম শরীফ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতোয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক আলী ইকবাল বাহার শামীম, আইন বিষয়ক সম্পাদক এ.কে.এম ছারওয়ার কিরণ খান, দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, পয়লা ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক ভীলু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ছানোয়ারুল ইসলাম ছানু, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আজিম জন, সাধারণ সম্পাদক রওশন সুমন, ঘিওর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সালাউদ্দিন অপু সহ আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের আরো অনেকে।




