ঘিওরে কৃষি উপকরণ বিতরণ

ঘিওর, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ ঘিওরের কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি উৎপাদিত পণ্য সংগ্রহ, পরিবহন ও বাজারজাতকরণে সহায়তার অংশ হিসেবে প্রান্তিক কৃষকের মাঝে সরকারি অনুদানে ভর্তুকি মূল্যে এসব উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমানের সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, ঘিওর প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ারুল হক, সাধারন সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু প্রমুখ।
২০২২-২৩ অর্থ বছরের কৃষি যন্ত্র বরাদ্দ (ভর্তুকি মূল্যে) কম্পাইন হারভেস্টার মেশিন ৩টি, রিপার বাইন্ডার ২টি, মেইজ শেলার ১৩টি, সিডার ১৬টি, বেড প্লান্টার ৭টি, পাওয়ার স্প্রেয়ার ১২টি উপকরণ বিতরণ করা হয়।
কৃষি যন্ত্র বিতরন শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পতিত জমিতে আবাদ প্রকল্পে কৃষক- কৃষাণীদের মাঝে বিভিন্ন জাতের ফলজ গাছের চারা ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। আম, জাম, পিয়ারা, কদবেলসহ বিভিন্ন প্রজাতির মোট ৮৫৮টি গাছের চারা বিতরণ করা হয়।




