sliderস্থানিয়

ঘিওরে কুন্দুরিয়াতে তেরাবেরা পার্বণ উৎসব পালিত

মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ:”বারো মাসে তের পার্বন,হরেক রুপে সাজে প্রকৃতি” প্রকৃতির নিয়মে জীবন গড়ি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা করি”
নানা বৈচিত্র্যে আজ কুন্দুরিয়া কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের সুশীল বিশ্বাসের বাড়িতে দিনব্যাপী জেলার কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের কৃষকদের কেন্দ্র পরিদর্শন, উন্নয়ন পরামর্শ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় কুন্দুরিয়া কৃষক- কৃষাণী সংগঠনের সভাপতি সুবল সরকারের সভাপতিত্বে ও বারসিক কর্মকর্তা সুবীর কুমার সরকার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়।
অভিজ্ঞতামূলক কথা বলেন কৃষক গবেষক মাসুদ বিশ্বাস, গুসাই দাস রায়, মো. ইউসুফ আলী, মো.রফিক মিয়া, মো. মনোয়ার হোসেন, কৃষানী রৌশনারা বেগম প্রমুখ।

আলোচনায় উঠে আসে কৃষিতে দেশীয় বীজ,জৈব সার ও লোকজ সংস্কৃতির চর্চা বৃদ্ধিতে আমাদের সকলের সামাজিক দায় ও দায়িত্ব পালন করতে হবে।
আয়োজনে তের ধরনের শাক সংগ্রহ, বীজ বিনিময়, জৈব বালাই, তরল সার, ভার্মীকম্পোষ্ট, বোর্দো মিক্সার প্রশিক্ষন হাতে কলমে দেখানো হয়।
তারপর প্রবীণ কৃষক মো. হযরত আলী ও কৃষাণী বেলজান বেগম গ্রামীণ ধুইয়া ও কবি গান পরিবেশন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button