slider

ঘিওরে এমপি দূর্জয়ের শীতবস্ত্র বিতরণ 

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে সহস্রাধিক হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

স্থানীয় সাংসদ এ.এম নাঈমুর রহমান দুর্জয় তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ঘিওর সদর ইউনিয়ন ও পয়লা ইউনিয়নের দরিদ্র শীতার্তদের এসব শীতবস্ত্র বিতরণ করেন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে ঘিওর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এবং তেরশ্রী হাই স্কুল মাঠে শীতবস্ত্র বিতরণ করেন মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য দূর্জয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলিম মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান আলাই, পয়লা ইউ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সামিউল প্রধান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button