slider

ঘিওরে আবাদি জমির মাটি বিক্রি, ৫ ব্যবসায়ীকে জরিমানা

ঘিওর, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে অবৈধ ৫ মাটি ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান।

উপজেলার হিজুলিয়া, বৈলট, নারচীসহ কয়েকটি স্থানে মোবাইল কোর্ট পরিচালনার সময় ভেকু চালক স্বপন আলীকে ৫০ হাজার, রাহুল মিয়াকে ৫০ হাজার, রেজাউলকে ২৫
হাজার, রকি মিয়াকে ৫০ হাজার, জুয়েল মন্ডলকে ৫০ হাজার টাকাসহ মোট ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ৪টি ভেকু ও ১টি ড্রেজার মেশিন
জব্দ করা হয়।

ইউএনও হামিদুর রহমান বলেন, অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী তাদেরকে এই অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল
কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন স্থানে ভেকু দিয়ে অবাধে মাটি এবং ড্রেজার বসিয়ে বালুর রমরমা ব্যবসা চলছিল। সংঘবদ্ধ এই চক্রটি সরকারি আইন অমান্য করে ঘিওর ধলেশ্বরী নদীর চর থেকে প্রতিদিন রাতে অবাধে বালু
উত্তোলন করে বিক্রি করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button