slider
ঘিওরে আনন্দ র্যালী

ঘিওর, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওরে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনায় আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আনন্দ র্যালীটি ঢাকা আরিচা মহাসড়কের উপজেলার পুখুরিয়া বাজার এলাকার সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ র্যালী ছাড়াও এ উপলক্ষ্যে আলোচনা সভা ও মিষ্টি বিতরন করা হয়।
বালিয়াখোড়া ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভায় ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনায় স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দূর্জয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন, বালিয়াখোড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এমএ এ লতিফ, সাধারন সম্পাদক মো: ফারুক, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: হাফিজ শিকদার, সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল, অব: শিক্ষক সুনীল কুমার চাকী, নবগঠিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক দ্বীপজয় সরকার দীপু প্রমুখ।




