slider

ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে গৃহিণীর মৃত্যু

সোহেল রানা, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে বজ্রপাতে এক গৃহিণীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে ক্ষেতে গরুর ঘাস কাটার সময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে । নিহত গৃহীনি আনোয়ারা বেগম (৫০) ঘিওর থানার পয়লা ইউনিয়নের চরবাইলজুরী গ্রামের মোঃ ইছাক মিয়ার স্ত্রী ছিলেন । ঘিওর থানার ওসি মোঃ আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন । এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button