slider

ঘাটাইলে তেলবাহী ট্রাক-মাহিন্দ্রের সংঘর্ষে নিহত ২, আহত ৫

রুনিয়া আক্তার,ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে তেলবাহী ট্রাক ও মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মীসহ ২ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম শফিকুল ইসলাম। বাড়ি ধনবাড়ী সদর উপজেলায়। তিনি ঘাটাইলে আশার ম্যানেজার।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, রাতে তেলবাহী একটি লড়ি এলেঙ্গার দিকে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি মাহিন্দ্রার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই একজন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরেক জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button