বিনোদন

ঘরে কী করেন ননদ-বৌদি? ফাঁস করলেন বিগ বচ্চন

আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে মেগাস্টার অমিতাভ বচ্চনের ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১১তম মৌসুম। জনপ্রিয়তার কথা আর নতুন করে না বললেও চলে। টানা ১৯ বছর ধরে এই শো জনপ্রিয়তার শীর্ষে। শুধু কি লাখো মানুষের ঘরে? বিগ বচ্চনের ঘরেও কেবিসি দেখার জন্য অপেক্ষায় থাকেন সদস্যরা।
বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে বিগ বচ্চন বলেছেন, তাঁর পরিবারের সদস্যরাও মুখিয়ে আছেন কেবিসি দেখার জন্য।
অমিতাভ বচ্চন বলেছেন, ‘আমার পরিবারের সদস্যরাও কেবিসি খেলতে খুব পছন্দ করে। মাঝেমধ্যে শ্বেতা (বচ্চন নন্দা) ও ঐশ্বরিয়া (রাই বচ্চন) একসঙ্গে বসে কেবিসির প্রশ্নোত্তর পর্বের খেলায় সামিল হয়। এখন আবার আরাধ্যাও কেবিসি দেখা শুরু করেছে। অনেক সময় ও আমায় প্রশ্ন করতে থাকে, আবার কখনো নিজেই উত্তর দেয়। মাঝেমধ্যে আমরা পুরো পরিবার একসঙ্গে বসে কেবিসি খেলতে বসি।’
‘জয়াও (বচ্চন) নিয়মিত কেবিসি দেখে, তা সে ওর যতই কাজ থাক না কেন, শো শুরু হলে ও টিভির সামনে এসে বসে। আমি প্রকাশ্যেই জয়াকে এর জন্য ধন্যবাদ জানাতে চাই,’ যোগ করেন অমিতাভ।
কেবিসিতে বচ্চন পরিবারের সদস্যরা কেন যোগ দেন না? এ প্রশ্নের উত্তরে অমিতাভ বলেন, ‘টিভি চ্যানেলের নিয়ম অনুযায়ী, আমার পরিবারের কেউ এই শোতে যোগ দিতে পারবে না। আমি এই নিয়ম মানতে বাধ্য।’ সূত্র : ডিএনএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button