জাতীয়শিরোনাম

ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে দীর্ঘ যানজট

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু‌তে ধীরগতিতে যানচলাচল করছে। এর ফলে অতিরিক্ত গাড়ির চাপে বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইলের রসুলপুর পর্যন্ত প্রায় ২০ কিমি এলাকা জুড়ে খণ্ড খণ্ড যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে ঘন কুয়াশার কার‌ণে সেতুতে সতর্কতার সা‌থে চলাচল কর‌তে লিফলেট বিতরণ করছে।
গেল সন্ধ্যার পর থে‌কে ঘন কুয়াশার কার‌ণে সেতুর উভয় পা‌ড়ের টোলপ্লাজা থেকে সীমিত যানবাহন ছাড়া হ‌চ্ছে ব‌লে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
এছাড়া ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপুর্ব মহাসড়‌কের এ‌লেঙ্গা‌র ৩০০মিটার অং‌শের সড়ক সম্প্রসারণ কাজ ও খানাখ‌ন্দের কার‌ণে প‌রিবহনগু‌লোকে ধীরগ‌তি‌তে চলাচল করতে হচ্ছে।
এবিষয়ে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অ‌ফিসার ইনচার্জ কাজী আয়বুর রহমান ব‌লেন: ঘন কুয়াশার কার‌ণে সেতু এলাকায় প‌রিবহন ধীরগ‌তি‌তে চলাচল কর‌ছে। ত‌বে মহাসড়‌কে যানবাহন চলাচল স্বাভা‌বিক র‌য়ে‌ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button