ঘনিয়ারচর প্রতিবাদ সভায় যুবলীগ নেতা হত্যাকারিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ হোমনার আছাদপুর ইউনিয়ন যুবলীগ নেতা সালাউদ্দিন জহির সম্প্রতি দুর্বৃত্তের ধারালো অ¯্রাঘাতে খুন হয়। এঘটনায় থানায় একটি হত্যা মামলা হলেও আসামীদের কেউ আটক না হওয়ায় এলাকায় তিব্র ক্ষোভের সৃষ্টি হয় এরই জের ধরে গতকাল শনিবার ইউনিয়নের ঘনিয়ারচর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সভায় নিহত সালাউদ্দিন জহিরের পিতা ভাই ও বোন সহ আওয়ামীলীগ অঙ্গ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন শহিদ মিয়া, মোঃ নুরুজ্জামান,কাইয়ূম সরকার,মানিক মিয়া,আবুল হোসেন, হানিফ মিয়া, কাইয়ূম মিয়া,ও পারুল আক্তার। পরে সকলের অংশ গ্রহনে আসামীদের আটক ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন পালিত হয়।
ছবির ক্যাপশনঃ হোমনার আছাদপুর ইউনিয়ন যুবলীগ নেতা হত্যাকারিদের শাস্তি দাবিতে প্রতিবাদ সভার একাংশ




