রাজনীতি

গ্রেনেড হামলার রায়ের আগেই বিএনপি হইচই করছে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির শীর্ষ নেতাদের মামলা থেকে আড়াল করার জন্য বিএনপি এবং তার শরিকরা ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার নিয়ে হইচই শুরু করেছে।
‘গ্রেনেড হামলা মামলার রায় প্রকাশের আগে বিএনপির হাঙ্গামা, আসল খুনিদের বাঁচানোর অপচেষ্টা’- এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘১৪ বছর আগে গ্রেনেড হামলায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনাকারীদের সর্বোচ্চ শাস্তি চাইলে আদালতের রায়ে হস্তক্ষেপ হয় না।’
বৃহস্পতিবার বেলা ১১টায় জেলার ভেড়ামারায় নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের রায়ের আগে সারা বাংলাদেশ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সোচ্ছার হয়েছিল এটা কোন আদালতের ওপর হস্তক্ষেপ নয়। বরং চুরির দায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবিতে আদালতের সামনে হই-হুল্লোড় করাটা আদালতকে তোয়াক্কা না করার সামিল।’
এ সময় জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, সাংগঠনিক সম্পাদক অশিত সিংহ রায়সহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button