আন্তর্জাতিক সংবাদ
গ্রীস ও তুরস্ক উপকূলে শক্তিশালী ভূমিকম্প

গ্রীস ও তুরস্কের ঈজিয়ান উপকূলে শুক্রবার ৬ দশমিক ৭ মাত্রার এক ভূমিকম্পে গ্রীসের কোস দ্বীপের একটি পর্যটন রিসোর্টে দু’জন নিহত হয়েছে। খবর এএফপি’র।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তুরস্কের বদ্রাম রিসোর্ট থেকে ১০ দশমিক ৩ কিলোমিটার দক্ষিণে এবং গ্রীসের কোস দ্বীপ থেকে ১৬ দশমিক ২ কিলোমিটার দূরে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে ভবনের ছাদ ধসে গ্রীসের কোস দ্বীপে দু’জন নিহত হয়েছে বলে হাসপাতাল সূত্র জানায়।




