সুস্থ থাকুন

গ্রিন টি-এর নানা গুণ

ডা. তানজিয়া নাহার তিনা
শরীর ও মনকে চাঙ্গা করতে এক কাপ চা-এর জুড়ি নেই। আর তা যদি হয় গ্রিন টি তাহলে প্রফুল্লতার পাশাপাশি নানা উপকার হবে আপনার শরীরের। তেতো স্বাদের কারণে অনেকেই পান করতে পছন্দ করেন না গ্রিনটি। তবে এর নানা গুণের কারণে এর জনপ্রিয়তা বাড়ছে আমাদের দেশে। গ্রিন টি জাপানে ‘এন্টি এজিং ড্রিংকস’ হিসেবে প্রতিদিন পান করেন জাপানিরা।

গ্রিন টি বা সবুজ চায়ে রয়েছে প্রচুর পরিমাণে এন্টিঅক্সিডেন্ট। আমাদের শরীরে এসব এন্টি অক্সিডেন্ট-এর রয়েছে নানা প্রভাব। যেমন— হৃদরোগ ঝুঁকি কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, শরীরের হাড় সুরক্ষিত রাখতে সহায়তা করে, রক্তের কোলেস্টেরল-এর মাত্রা কমায়, স্মরণশক্তি বৃদ্ধি পায়, ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এবং শরীরের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখে।
বিভিন্ন ব্যান্ডভেদে এক কাপ গ্রিন টিতে ক্যাফেইন থাকে ১০০ মিলিগ্রাম। তাই প্রতিদিন সর্বোচ্চ পাঁচ কাপ গ্রিন টি পান করা যেতে পারে। তবে অতিরিক্ত গ্রিন টি সেবনে ক্যাফেইন এর কিছু ক্ষতিকর প্রভাব দেখা দিতে পারে। যেমন-ক্ষুধামন্দা ও কোষ্ঠকাঠিন্য ইত্যাদি।
লেখক: চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, বাংলাদেশ স্কিন সেন্টার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button