গ্রামীণ প্রি-ক্যাডেট স্কুলে সংবর্ধনা বৃত্তি প্রদান

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার তিতাস উপজেলার অন্যতম বেসরকারি বিদ্যাপীঠ গ্রামীণ প্রি-ক্যাডেট স্কুলের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা বৃত্তি এবং সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৩ ডিসেম্বর রোববার আসমানিয়া চেয়ারম্যান কমপ্লেক্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন সেলিম। নার্সারি থেকে এসএসসি পরিক্ষার্থী এবং এসএসসি পরিক্ষায় উত্তির্ন এবং পঞ্চম শ্রেনীর সরকারি বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে বৃত্তি এবং সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বৃত্তির অর্থ, সনদপত্র এবং ফুল দিয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন নারান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আরিফুজ্জামান খোকা, বিশেষ অতিথি ছিলেন বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সংগঠক ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রামীণ প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ সালাহউদ্দিন ভুঁইয়া ও তত্বাবধানে ছিলেন স্কুলের পরিচালক মোঃ মাছুম বিল্লাহ। এছাড়া বক্তব্য রাখেন ডা. আব্দুস সাত্তার,মোঃ জুলফিকার আলি মেম্বার, রোখসানা মেম্বার, জালাল আহমেদ রুমি, মোঃ হারুনুর রশিদ। প্রতিযোগী শিক্ষার্থীদের অংশ গ্রহণে কোরআন তিলাওয়াত, নৃত্য, নাটক ও গজল অভিভাবক সহ অতিথি বৃন্দ আগ্রহ ভরে শ্রবণ করেন।
পরে মুনাজাত করেন মাওলানা কেফায়েত উল্লাহ




