slider

ঘিওরে গ্যাস ব্যবসায়ীদের আলোচনা সভা

ঘিওর, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওরে এলপিজি সমিতির ব্যবসায়ীদের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বিকেলে গিলন্ড মুন্নু ক্যাফে এন্ড রেস্টুরেন্টের হলরুমে এ সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ এলপিজি পরিবেশক সমিতির সভাপতি মোঃ লোকমান মোল্লা।

বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক আরিফুল হক সেন্টু ও উপদেষ্টা শেখ শহীদ আহমেদ লাভলু প্রমুখ।

সভায় সরকার নির্ধারিত এলপিজি গ্যাসের সঠিক মূল্য ভোক্তা পর্যায়ে পৌঁছে দেয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়।

এ সময় মানিকগঞ্জ জেলার সাতটি উপজেলার এলপিজি গ্যাস পরিবেশক সমিতির সদস্য ও বিভিন্ন এলপিজি কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button