slider

গৌরীপুর বাজারে গুলিতে নিহত জামাল হোসেনের হত্যাকারিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও দাউদকান্দি গৌরীপুর বাজারের ব্যবসায়ী জামাল হোসেন (৪০)কে গত রোববার রাতে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে বোরকা পরিহিত ঘাতকেরা গুলি করে হত্যা করেছে। কিলিং মিশনে অংশ নেয়া বোরকা পরিহিত তিন কিলারকে ধরতে পুলিশ, র‌্যাব,পিবিআই এবং ডিবির কর্মকর্তারা মাঠে রয়েছে বলে পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার)সরজমিন এসে তথ্য নিশ্চিত করেন। জামাল হোসেন তিতাস উপজেলার জিয়ার কান্দি (নোয়াগাঁও) গ্রামের ফজলুল হকের পুত্র, তিনি নিকটবর্তী দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের হোমিওপ্যাথিক ডা. ছফিউল্লাহর পশ্চিম বাজারস্থ ভাড়া বাড়িতে বসবাস করতেন। রোববার এশার নামাজের জন্য বাসা থেকে বের হয়ে ১২ গজ ও মসজিদ থেকে ১০ গজ দূরত্বে গলির মধ্যে এলে বোরকা পরিহিত তিন ঘাতকের গুলিতে নিহত হয়। সিসিটিভি ফুটেজ থেকে দৃশ্যটি স্পষ্ট দেখতে পায় প্রশাসন সহ বিভিন্ন পর্যায়ের লোকজন। জামাল হোসেন স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। রক্ত ভেজা গলিপথ কর্ডন করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ র‌্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনী জামাল হোসেনের ভাড়া বাসার আশেপাশে সহ গৌরীপুর বাজারে অবস্থান করছে। এদিকে জামাল হোসেনের ছোট ভাই কামাল হোসেন ওমরাহ হজ্জ করতে সৌদি আরব অবস্থান করলেও এই দুঃসংবাদ পেয়ে সোমবার দেশে আসার পর সন্ধ্যা সাতটার পর জামাল হোসেনের জানাজার নামাজ শেষে দাফন করা হয়। রোববার রাতেআহত জামাল হোসেনকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে জানান, কিন্তু নিকটজন আস্থা রাখতে না পেরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওখানে মৃত্যু নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক, ময়না তদন্তের পর লাশ বাড়িতে আনা হয়। সর্বশেষ খবর মামলা ও কুলখানির প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button