slider

গৌরীপুর বাজারের ব্যবসায়ীদের সেবায় আমরা বদ্ধপরিকর–চেয়ারম্যান নোমান মিয়া সরকার

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: দাউদকান্দি উপজেলার প্রাণকেন্দ্র গৌরীপুর বাজারের ব্যবসায়ীদের আমন্ত্রনে আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এই সময়ের আলোচিত গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার। গতকাল বাজারের একটি রেঁস্তোরায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমরা পরিষদের সকল সদস্য বৃন্দ ইউনিয়ন বাসীর পাশাপাশি বাজারের ব্যবসায়ী এবং ক্রেতাদের সর্বাধিক সেবা ও নিরাপত্তার কাজে সচেষ্ট আছি। বাজারের যেনো সুনাম ক্ষুন্ন না হয় এই বিষয়ে বরাবরের মতো সকলকে শতভাগ আন্তরিক থাকতে তিনি পরামর্শ দিয়েছেন ।
এসময় উপস্থিত ছিলেন বাজারের বিভিন্ন মার্কেট কমিটির দায়িত্বশীল ব্যবসায়ী নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button