slider

গৌরীপুর আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজে বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ শনিবার দাউদকান্দি উপজেলার গৌরীপুর আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ মিলনায়তনে দিন ব্যাপি ইংরেজি ও বাংলা ভার্সনে বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। “শিক্ষাক্রমের বার বার পরিবর্তনই শিক্ষার মানোন্নয়নে প্রধান অন্তরায়” বিষয়ে প্রথমে ইংরেজি ও পরে বাংলা ভার্সনের বিতার্কিকরা অংশ গ্রহণ করে। দুটি দলেই বিপক্ষের দল জয়লাভ করে। প্রতিষ্ঠান চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিচারক মন্ডলী ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ আলী আহসান, দাউদকান্দি ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ জহিরুল ইসলাম রিপন ও কুমিল্লা আলেকজান্ডার স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপিকা ফরিদা ইয়াসমিন। বাংলা ভার্সনে বিচারক মন্ডলী ছিলেন কুমিল্লা অজিত গুহ বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামরুল হাসান, জিলা স্কুলের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান ও ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হানিফ চৌধুরী। উপস্থিত ছিলেন ইংরেজি ভার্সনের উপাধ্যক্ষ মোঃ সেলিম সরকার ও বাংলা ভার্সনের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহিন ফেরদৌস। সকল প্রতিযোগীদের মাঝে মেডেল ও ক্রেষ্ট বিতরণ করেন অতিথি বৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button