গৌরীপুরে যুবলীগ নেতা জামাল হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ মঙ্গলবার বেলা ১১ টায় একঘন্টা ব্যাপি দাউদকান্দি গৌরীপুর জিয়ার কান্দি সেতু অবরোধ করেছে যুবলীগ নেতা জামাল হোসেন হত্যার বিচার দাবিতে সর্বস্তরের জনগন। তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জামাল হোসেন দাউদাউকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে ভাড়া থাকতেন, গত ৩০ এপ্রিল তিনি এশার নামাজের জন্য বাসা থেকে বেড়িয়ে মসজিদে যাওয়ার পথে বোরকা পরিহিত তিন অস্রধারী তাঁকে গুলি ছুড়ে হত্যা করে পালিয়ে যায়। দেশে বিদেশে পালিয়ে থাকা সকল আসামীদের আটক ও ফাঁসির দাবিতে অবরোধ ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মামলার বাদী জামাল হোসেনের স্ত্রী পপি আক্তার, বড় বোন সংরক্ষিত মহিলা মেম্বার লিপি আক্তার, ছোট ভাই কামাল হোসেন, তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহম্মেদ ফকির, বলরামপুর ইউপি চেয়ারম্যান নুর নবী, সাতানী ইউপি চেয়ারম্যান শামসুল হক সরকার, আওয়ামী লীগ নেতা মোঃ আমির হোসেন, আজমল সরকার, মজনু মিয়া, গণফোরাম নেতা আব্দুস ছাত্তার পাঠান প্রমুখ। ঢাকা থেকে ভিডিও কলে বক্তব্য রাখেন তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার।




