slider

গৌরীপুরে ইসলামি ব্যাংক আয়োজিত ইফতার মাহফিল

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : গত রোববার দাউদকান্দি গৌরীপুর বাজার শাখা ইসলামি ব্যাংকের আয়োজনে সার্বজনীন কল্যানে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ব্যাংকের চতুর্থ তলায় অনুষ্ঠিত হয়। হেড অব ব্রাঞ্চ ও ভাইস প্রেসিডেন্ট গৌরীপুর মোঃ নূর উল্যাহ’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেড অব জোন কুমিল্লা ও ভাইস প্রেসিডেন্ট শহীদুল্লাহ মজুমদার। প্রধান আলোচক ছিলেন হযরত মাওলানা সাইফুল ইসলাম জিহাদি, বক্তব্য রাখেন গেষ্ট অব অনার দাউদকান্দি চান্দিনা সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মোঃ ফয়েজ ইকবাল, ব্যাংকের প্রতিষ্ঠা কালীন গৌরীপুর শাখার গ্রাহক দাউদকান্দি এক্সপীড এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ আব্দুস সাত্তার। ব্যাংক কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এফ এ ভি পি ও ম্যানেজার অপারেশন্স মোঃ মোস্তাফিজুর রহমান। শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন হাফেজ নাজিম উদ্দীন ও ইসলামী সংগীত পরিবেশন করেন মোঃ মাহফুজুর রহমান ও পেয়ারু সিদ্দিকী। দোয়া ও মুনাজাত করেন গৌরীপুর বাজার রাজীন গ্রাফিক্সের ব্যবস্থাপনা পরিচালক ও তিতাস মঙ্গল কান্দি ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন। বিকেল সাড়ে চারটা থেকে মুনাজাত পর্যন্ত একটি প্রানবন্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাহক ও শুভাকাক্সক্ষী বৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button