গৌরীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: আজ সোমবার দাউদকান্দি গৌরীপুর মাইলস্টোন স্কুল এন্ড কলেজে এসএসসি পরিক্ষার্থীদের সাফল্য কামনা করে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সুযোগ্য অধ্যক্ষ দিপু মনি।
উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ, শিক্ষক মন্ডলী অভিভাবক বৃন্দ ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য দিপু মনি উপজেলায় একমাত্র নারী অধ্যক্ষ যিনি নিবিড় পরিচর্যায় শিক্ষার্থীদের নিজ সন্তানের মতো গড়ে তুলেছেন।
এদিকে আধুনিক চিকিৎসা সমৃদ্ধ গৌরীপুর রংধনু হসপিটাল এক দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করে। হসপিটাল মিলনায়তনে হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ মকবুল হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আলেম ওলামা, ডাক্তার, নার্স ও ভক্ত শুভাকাঙ্ক্ষীরা মুনাজাত এবং ইফতারে অংশ গ্রহণ করেন।




