
মো:কামরুল ইসলাম রানা,রাঙ্গামাটি প্রতিনিধি: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)–এর উদ্যোগে রাঙ্গামাটিতে পৌর কর্তৃপক্ষের সঙ্গে সনাকের অ্যাডভোকেসি ও অধিকারবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সনাক উপকমিটি আহ্বায়ক ও প্রতিষ্ঠানের প্রধান এডিসি ইব্রাহিম ইবনে ইউসুফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় পৌর কর্তৃপক্ষের প্রতিনিধি।
পৌরসভার কার্যক্রম ও সেবা উন্নয়নে নাগরিক অংশগ্রহণ
আবর্জনা ব্যবস্থাপনা ও ডাম্পিং প্রক্রিয়া। নাগরিক সেবা প্রদানে প্রতিবন্ধকতা ও সমাধান সড়ক ও নালা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন।
যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও অবৈধ দখল সমস্যা বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম। গাছ কাটা ও সংরক্ষণ
পৌর এলাকার স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা।
সভায় আদর্শ পৌরসভা গড়ে তোলার জন্য কিছু মূল দিক নির্দেশনা তুলে ধরা হয়, যার মধ্যে গণতান্ত্রিক ও কার্যকর সরকার, অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, সামাজিক উন্নয়ন এবং নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষার বিষয় অন্তর্ভুক্ত ছিল।
শেষে অতিথিরা সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি আদর্শ পৌরসভা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।




