slider

গোয়াইনঘাটে কাজের রোডম্যাপ তৈরী করলো জমিয়ত

আবু তালহা তোফায়েল : দেশের সর্ববৃহৎ উপজেলা সিলেটের গোয়াইনঘাটে শতাব্দীর প্রাচীনতম রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে গণমুখী করে তুলতে কাজের রোডম্যাপ তৈরী করেছে উপজেলা জমিয়ত।
২৮ জুলাই (বৃহস্পতিবার) গোয়াইনঘাট থানা সংলগ্ন পূর্ণানগর মসজিদে, উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম বৌলগ্রামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া কয়েছের পরিচালনায়- গোয়াইনঘাট উপজেলার অন্তর্ভুক্ত প্রতি ইউনিয়নের জমিয়ত, যুব ও ছাত্র জমিয়তের শতাধিক কর্মীর উপস্থিতির এক জরুরী সভায় কাজের বিভিন্ন রোডম্যাপ তৈরী করে; এতে সাংগঠনিক কাজ জোরদারের জন্য ও গণমুখী সংগঠন করে তুলতে স্থানীয় নির্বাচনে প্রত্যেক পদে অংশগ্রহণসহ বেশকিছু কর্মসূচী হাতে নেয় তৃণমূল জমিয়ত কর্মীরা। বিজ্ঞপ্তি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button