খেলা

গোল্ডেন বুট পেলেন আন্তোনিও গ্রিজম্যান

ইউরো শিরোপা জিততে পারেননি আন্তোনিও গ্রিজম্যান। কিন্তু ব্যক্তিগত অর্জন কম ছিল না তার। পুরো টুর্নামেন্টে ৬টি গোল করেছেন তিনি। তাই গোল্ডেন বুটের দাবিদার ছিলেন তিনি এবং তা পেয়েছেনও।
কিন্তু দলের পরাজয়ে সে অর্জন ম্লান হয়ে গেছে। এমনটাই জানালেন গ্রিজম্যান। সাংবাদিকদের বললেন, ‘এটা একই সময় খুব নিষ্ঠুর এবং চমৎকার একটি অনুভূতি। আমরা কষ্ট এবং বেদনা দুটি মুহূর্ত একই সময় কাটাচ্ছি। এ থেকেই আমাদের শিক্ষা নিতে হবে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কোনো আফসোস নেই।’
হতাশ গ্রিজম্যান আরো বলেন, ‘আমি আমার দলকে নিয়ে গর্ব করি। সব সতীর্থকে নিয়ে গর্ব করি। সামনে আরো শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে।’ গোল্ডেন বুট জেতার ব্যাপারে ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার বলেন, ‘এই মুহূর্ত এই অ্যাওয়ার্ড নিয়ে ভাবছি না। এখন শুধু দলের কথা ভাবছি। হয়ত পরে এ নিয়ে গর্ব বোধ করব।’

খেলা শেষ, মাঠ ছাড়ছেন বিষন্ন মনে...
খেলা শেষ, মাঠ ছাড়ছেন বিষন্ন মনে…

গ্রিজম্যান বলেন, ‘আসলে আমি এখন খুব হতাশায় ভুগছি। দলকে শিরোপা উপহার দিতে চেয়েছিলাম। কিন্তু তা পারিনি তাই নিজের পারফরমেন্সে হতাশ।’ সূত্র : ইএসপিএন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button