sliderখেলাশিরোনাম

গোল্ডেন বুট জিতলেন এমবাপে

শুরুতে মেসি, তারপর এমবাপ্পে। ফের মেসি, আবার এমবাপ্পে। এভাবে গোল্ডেন বুটের লড়াই চলছিল দুজনার মাঝে। তবে শেষ পর্যন্ত হ্যাটট্রিক করলেন এই ফরাসি উইঙ্গার। ফলে সেই লড়াইয়ে আর পেরে উঠলেন না আর্জেন্টাইন অধিনায়ক। গোল্ডেন বুটটা জিতে নিলেন ফরাসি এই তুর্কিই।

শুরুতে পেনালটি থেকে গোল করে এগিয়ে গিয়েছিলেন মেসি। দুই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিলেন। দ্বিতীয়ার্ধে এক মিনিটের ব্যবধানে এমবাপ্পের জোড়া গোলে সমতায় ফিরে ফ্রান্স। তাতে গোল্ডেন বুটে এগিয়ে যান তিনি। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের গোলে ফের এগিয়ে যান এমবাপ্পের সমান গোল করেন মেসি। অ্যাসিস্টে এগিয়ে থাকায় গোল্ডেন বুটের দাবিদার হতেন তিনিই।

তবে সেটা গনজালো মনটিয়েল সেটা হতে দেননি। তার ভুলে পেনালটি পায় ফ্রান্স। আবার গোল করেন এমবাপ্পে। তাতে গোল পেয়ে হ্যাটট্রিক করে জিওফ হার্সটের পাশে নাম লেখান। পরে মেসি আর গোল না পাওয়াতে গোল্ডেন বুট তার নামেই লেখা হয়ে যায়।
গত বিশ্বকাপে ৭ ম্যাচে করেছিলেন চার গোল। এবার ৮ গোল করেছেন। নাম লিখিয়েছেন পেলের পাশে। অন্যদিকে মেসি ছাড়িয়ে গেছেন পেলেকে। নাম লিখিয়েছেন আরেক ফরাসি জাস্ট ফন্টেইনের পাশে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button