slider

গোলাম মহীউদ্দীন বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নাসির উদ্দিন,আজিমনগর প্রতিনিধি : আজ বুধবার আলহাজ্ব এ্যাড. গোলাম মহীউদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে খেলার উদ্বোধন করেন, জনাব মোয়াজ্জেম হোসেন, চেয়ারম্যান, লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদ ও সভাপতি অত্র বিদ্যালয়।

হরিরামপুর উপজেলা দুর্গম চর এলাকায়, আলহাজ্ব এ্যাড. গোলাম মহীউদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে বুধবার (১৫ মার্চ) দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

প্রতিবারের মত চরাঞ্চলে লেছড়াগঞ্জ ইউনিয়ন এ আলহাজ্ব এ্যাড. গোলাম মহীউদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজনে চরাঞ্চলের শিক্ষার্থীরা ছাড়াও তাদের অভিভাবক মহলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

ক্রীড়া প্রতিযোগিতা কার্যত্রুমঃ-
★ মশাল দৌড় এর মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়,

★ বালক বড় দল :
১। ৬০০ মিটার দৌড়, ২। দীর্ঘ লাফ, ৩। চাকতি নিক্ষেপ,

★ বালিকা বড় দল :
১। অন্ধের হাড়ি ভাঙ্গা, ২। গোলক নিক্ষেপ, ৩। চেয়ার খেলা,

★ বালক মাঝারী দল :
১। ৪০০ মিটার দৌড়, ২। বল নিক্ষেপ, ৩। দীর্ঘ লাফ,

★ বালিকা মাঝারী দল :
১। ৪০০ মিটার দৌড়, ২। গোলক নিক্ষেপ, ৩। বেত খেলা,

★ বালক ছোট দল :
১। ২০০ মিটার দৌড়, ২। দীর্ঘ লাফ, ৩। মোরগ লড়াই,

★ বালিকা ছোট দল :
১। ২০০ মিটার দৌড়, ২। বেত খেলা, ৩। অংক দৌড়,

★ অতিথিদের জন্য :
১। যুবকদের – ৮০০ মিটার দৌড়, ২। পুরুষ – বল নিক্ষেপ, ৩। নারী – বল নিক্ষেপ

★ যেমন খুশি সাজে এর মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
উপস্থাপনায়, জনাব মোঃ হান্নান মিয়া, সহকারী শিক্ষক, অত্র বিদ্যালয়।
সার্বিক সহযোগিতায়, জনাব জহিরুল ইসলাম লাভলু এবং জনাব ফারুক হোসেন (আজীবল দাতা সদস্য)
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, আব্দুর রহমান-প্রধান শিক্ষক, আলহাজ্ব এ্যাড. গোলাম মহীউদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button