slider
গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন স্থানে সড়ক বেহাল অবস্থায়
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগর টু গোয়াইনঘাট ও পিরিজপুর সোনারহাট রাস্তা সহ বিভিন্ন এলাকার এলজিইডির উদাসীনতায় হাজার হাজার নরনারীর চরম দূর্ভোগে পড়তে হয়েছে। বন্যা নেমে যাওয়ার মাসাধীকাল পার হলেও মেরামতের খবর নেই সংশ্লিষ্টদের। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে যেতে পারছ না, রোগী নিয়ে বাড়িতেই বেদনার প্রহর গুনতে হচ্ছে। উপজেলার সাথে জরুরী যোগাযোগ ব্যহত। উনাই ব্রীজ নির্মানে সময়মত বিক্ল্প রাস্তা না করে এলাকাবাসির উপর চাপিয়ে দেয়া হয়েছে দূর্ভোগের খড়গ। অন্তহীন দূর্ভোগে জনসাধারণ থাকলেও নিরব রয়েছে ঐ রাস্তার তদারকী প্রতিষ্টান এলজিইডি বিভাগ। এলাকাবাসি দ্রুত এই উদাসীনতার দূর্ভোগের অবসন থেকে মুক্তি কামনা করছেন সংশ্লিষ্টদের নিকট।




