খেলা

গোমেজকে পেতে বার্সা-রিয়ালের লড়াই

ভ্যালেন্সিয়া থেকে তারকা মিডফিল্ডার আন্দ্রে গোমেজকে আগামী মৌসুমের জন্য দলে পেতে ইতোমধ্যেই স্প্যানিশ দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। এছাড়াও জুভেন্টাস ও চেলসিও গোমেজের ব্যপারে আগ্রহ প্রকাশ করেছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
জুভেন্টাস থেকে পল পগবাকে দলে ভেড়াতে ব্যর্থ হওয়ায় এই দৌড়ে লস ব্ল্যাঙ্কোসরাই বেশি এগিয়ে রয়েছে। ২২ বছর বয়সী পর্তুগীজ জাতীয় দলের এই মিডফিল্ডারকে তাই দলে নিতে বড় অঙ্কের অর্থ প্রস্তাবও করেছে রিয়াল। গোমেজের জন্য নাকি ৬৫ মিলিয়ন ইউরো ব্যয় করতে প্রস্তুত রিয়াল। রিয়াল মধ্যমাঠে গোমেজকে আদর্শ হিসেবে বিবেচনা করছে। কিন্তু এজন্য তাদেরকে লুইস এনরিকের দলের বিপক্ষেও কঠিন লড়াই করতে হবে।
সম্প্রতি ইউরো ২০১৬’র চ্যাম্পিয়ন পর্তুগালের হয়ে গোমেজ নিজেকে দারুণভাবে প্রমাণ করেছেন। আর সে কারণেই জুভেন্টাস ও চেলসিরও চোখ পড়েছে তার ওপর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button