গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যায় উন্নতিকরণ কাজের শুভ উদ্বোধন

মোঃ শাহিন আলম, গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা বৃদ্ধির লক্ষ্যে ৫০ শয্যা হতে ১০০ শয্যায় উন্নতিকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনে শুভ উদ্বোধন ানুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল বুধবার সকাল ১১ ঘটিকার সময় হাসপাতালের মেইন ফটকে ভিত্তি প্রস্তর স্থাপন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি গাইবান্ধা-৪, গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী(পিইঞ্জ)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতির সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী কাজী শামসুল আলম,এইচইডি,সার্কেল-৭, রংপুর। ডাঃ আঃ মঃ আখতারুজ্জামান, সিভিল সার্জন গাইবান্ধা। মনি কুমার শর্মা, নির্বাহী প্রকৌশলী, এইচইডি, রংপুর বিভাগ। জনাব আব্দুল লতিফ প্রধান, চেয়ারম্যান গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ। জনাব মুকিতুর রহমান রাফি মেয়র গোবিন্দগঞ্জ পৌরসভা, আরিফ হোসেন উপজেলা নির্বাহী অফিসার, এমপি মহাদয়ের রাজনৈতিক স¤œয়কারী কৃষিবিদ আব্দুল্লাহ্ আল হাসান চৌধুরী লিটন। আলোচনা সভায় বক্তারা বলেন রংপুর বিভাগের মধ্যে প্রথম হাসপাতাল হিসেবে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নতিকরণ হওয়ার গৌরব অর্জন করেন। প্রায় সাড়ে সাত লক্ষ জনগোষ্ঠীর এই উপজেলায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সেকে ১০০ শয্যা উন্নতিকরণ ও আইসিইউ প্রতিস্থাপন করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগান্তকারী সিদ্ধান্ত। বক্তারা গোবিন্দগঞ্জ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসা প্রদান করার জন্য এবং সাধারণ রোগীর সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।




