গোবিন্দগঞ্জে ৪৯ তম সমাবায় দিবস পালিত

গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ”বঙ্গবন্ধুর দর্শন’’ সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্য সামনে রেখে ৪৯ তম
সমবায় দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকাল ১০.০০ ঘটিকার সময় পতাকা উত্তলনের মাধ্যমে
দিবসটি উদ্বোধন শেষে উপজেলা হল রুমে সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুিষ্ঠত হয়। উপজেলা
র্নিবাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে
মোবাইল কনফারেন্সের মাধ্যমে বক্ত রাখেন ৩২ গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী
মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা
আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক আব্দুল লতিফ প্রধান। উপজেলা সমাবায় অফিসার আব্দূল জলিল ।এ
আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, প্রেস ক্লাবের
সভাপতি গোপাল কুমার মহন্ত ,সাধারন সম্পাদক টুকু প্রধান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এনামুল
হক ও উপজেলার সমবায়ী গন।




