slider

গোবিন্দগঞ্জে ৩টি উন্নয়ন কাজের উদ্বোধন

শাহিন আলম, গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়নের কোমরপুর চৌমাথা উচ্চ বিদ্যালয়ের২ তলা ভবন ও ৪ তলায় ভবনের সম্প্রসারন কাজের শুভ উদ্বোধন, কামদিয়া দারুল উলুম সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার (৪)তলা ভিত্তি বিশিষ্ট বহুতল ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর,দামগাড়ি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ৪তলা ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার প্রধান অতিথি হিসাবে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন, গাইবান্ধা-আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।এতে বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মঃ সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান,মাননীয় সংসদ সদস্য’র সহধর্মীনি মিসেস নার্গিস সুলতানা চৌধুরী,শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী বেলাল আহাম্মেদ,মাননীয় সংসদ সদস্য’র সমন্বকারী কৃষিবিদ আব্দুল্লাহ আল হাসান চৌধুরী লিটন,গোবিন্দগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু,সাধারন সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ,গোবিন্দগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্স,কামদিয়া নূরল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফেরদৌস মোহাম্মদ নাহিদুজ্জামান,উপজেলা আওয়ামীলীগের সদস্য জাহাঙ্গীর আলম রঞ্জু, কোমরপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাফিয়া,কামদিয়া দারুল উলুম সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ সাজাহান মিয়া, শ্যামপুর মহাব্বতীয়া দাখিল মাদ্রাসার সভাপতি আওয়ামীলীগ নেতা আবু আক্কাস চৌধুরী ডিপটি, কামদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ চৌধুরী,সাবেক পৌর আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক সৈয়দ তোফায়েল আহাম্মেদ এলিন,মাননীয় সংসদ সদস্য’র পিএ খাইরুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button