Uncategorized
গোবিন্দগঞ্জে ২৫ পিচ ফেনসিডিল সহ আটক ১

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ সাপমারা ইউপির কাটামোড় নামক স্থানে অভিযান চালিয়ে আক্তারুল (২০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে।
গোবিন্দগঞ্জ এএসআই শওকত ও এএসআই মাসুদ রানার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিল সহ তাকে গ্রেফতার করে। আটক আক্তারুল (২০) এর বাড়ি রংপুরের পীরগঞ্জ থানার ধলাকান্তর গ্রামে ও পিতার নাম- পিতা চাঁন মিয়া। উদ্ধার কৃত ফেনসিডিলের মূল্য প্রায় ২৫ হাজার টাকা। আসামির বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা রুজু হয়েছে।




