slider

গোবিন্দগঞ্জে মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাইবান্ধা প্রতিনিধি : “নারী পুরুষ ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ি, বঙ্গবন্ধু দিয়েছে স্বদেশ শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ” এই স্লোগান এ বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আজ সোমবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তর্বক অর্পন, র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জ আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে পুস্পস্তর্বক অর্পন করেন।

জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য ও বাসুদেব পুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক রওনক জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। পুষ্পস্তক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা জুলিও কুরিও পদকে ভূষিত-বাংলাদেশের স্বাধীনতার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর সুযোগ্য কন্যা “মাদার অব হিউমিনিটি”,গণতন্ত্রের মানস কন্যা, আধুনিক বাংলাদেশের উন্নয়নের রূপকার ও ডিজিটাল বাংলার স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী বাংলার মানুষকে একটি সুখী এবং সমৃদ্ধিশীল উন্নয়ন দেশ উপহার দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলার মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যে কর্মসূচি এবং পরিকল্পনা হাতে নিয়েছেন সে পরিকল্পনা ও কর্মসূচিকে বাস্তবায়নের করার জন্য নিজ উপজেলায় নিরলস ভাবে কাজ করতে হবে এবং বিএনপি-জামায়াত জোট দেশে বিশৃংখলা করার চেষ্টা করছে, সেই সাথে দ্বাদশ নির্বাচনকে বিতর্কিত করার জন্য তারা নানা ষড়যন্ত্র করছে। এই দুই অপশক্তির বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহবান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button